ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

অবৈধ সম্পদ অর্জন: পিডব্লিউডির সাবেক প্রকৌশলী জাহিদার ফ্ল্যাট জব্দের নির্দেশ

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের (পিডব্লিউডি) সিরাজগঞ্জের সাবেক উপসহকারী প্রকৌশলী জাহিদা আক্তারের একটি ফ্ল্যাট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অবস্থিত গ্যারেজসহ ১ হাজার ৩২৮ বর্গফুটের এই ফ্ল্যাটটি ক্রোকের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদন মঞ্জুর করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। দুদক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আদালতে দাখিলকৃত দুদকের আবেদনে বলা হয়েছে, জাহিদা আক্তার তার আয়ের উৎসের সঙ্গে সামঞ্জস্যহীন বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। অনুসন্ধানে দেখা গেছে, তিনি মালয়েশিয়ায় কোটা পদ্ধতিতে একটি অ্যাপার্টমেন্ট ক্রয় করেছেন। এ ছাড়া রাজধানীর শ্যামলীসহ ঢাকার বিভিন্ন স্থানে তার একাধিক ফ্ল্যাট থাকার তথ্য পাওয়া গেছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২২ সালের ৫ আগস্ট জাহিদা আক্তার সরকারি চাকরি থেকে অব্যাহতির আবেদন করেন। তবে সেই আবেদন প্রক্রিয়াধীন থাকা অবস্থাতেই তিনি দেশত্যাগ করে মালয়েশিয়ায় চলে যান। সেখানে তার কন্যা একটি আন্তর্জাতিক স্কুলে পড়াশোনা করত। পরবর্তীতে তিনি মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান এবং সেখানে স্থায়ী বসবাসের অনুমতি (পিআর) লাভ করেন। সম্প্রতি তিনি বাংলাদেশে ফিরে আসলেও যেকোনো সময় আবার অস্ট্রেলিয়ায় চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, জাহিদা আক্তারের স্বামী রোকন উদ্দীনও গণপূর্ত অধিদপ্তরের সার্কেল-৩-এর সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং তিনি বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। জাহিদা আক্তার স্থায়ীভাবে বিদেশে চলে যাওয়ার আগে তার নামে থাকা স্থাবর সম্পত্তি হস্তান্তর বা বিক্রয় করে ফেলার আশঙ্কা রয়েছে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং রাষ্ট্রের স্বার্থ রক্ষায় তার মোহাম্মদপুরের ফ্ল্যাটটি ক্রোক করা জরুরি। শুনানি শেষে আদালত দুদকের আবেদন গ্রহণ করে ফ্ল্যাটটি জব্দের নির্দেশ প্রদান করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

অবৈধ সম্পদ অর্জন: পিডব্লিউডির সাবেক প্রকৌশলী জাহিদার ফ্ল্যাট জব্দের নির্দেশ

আপডেট সময় : ১০:১১:১৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬