ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

দুর্নীতির অভিযোগে সাবেক এমপি মমতাজের ৪ বাড়িসহ বিপুল সম্পত্তি জব্দের নির্দেশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

দুর্নীতির অভিযোগে সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমের ঢাকা ও মানিকগঞ্জের চারটি বাড়িসহ পূর্বাচলের একটি প্লট এবং আরও কয়েকটি জমি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা তানজীর আহমেদ এই তথ্য নিশ্চিত করে জানান, মমতাজ বেগমের জব্দ হওয়া স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে ঢাকার মহাখালী ডিওএইচএস এলাকার একটি পাঁচতলা বাড়ি, মানিকগঞ্জের সিংগাইরে দুটি দোতলা বাড়ি, মানিকগঞ্জ সদর এলাকার একটি চারতলা বাড়ি এবং পূর্বাচলে ৯ কাঠা আয়তনের একটি প্লট। এছাড়াও মানিকগঞ্জে ৫ শতাংশ, সিংগাইরে ৭ শতাংশ এবং সিংগাইরের আরেকটি জায়গায় ৪১২ দশমিক ৫১ শতাংশ জমিও জব্দের আওতায় এসেছে। মানিকগঞ্জে পৈতৃক সূত্রে পাওয়া একটি দোতলা বাড়ি ছাড়া জব্দকৃত এসব সম্পত্তির মোট আনুমানিক মূল্য ধরা হয়েছে ১১ কোটি ৮১ লাখ ৭৩ হাজার ৫৮৪ টাকা।

এর আগে, দুদকের পক্ষে সংস্থাটির উপ-পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম এসব স্থাবর সম্পত্তি জব্দের আবেদন জানান। আবেদনে উল্লেখ করা হয়, মমতাজ বেগম এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এই অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে উল্লিখিত সম্পত্তিগুলো জব্দ করা একান্ত প্রয়োজন।

উল্লেখ্য, গত বছরের ১৩ মে রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মমতাজ বেগমকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছিল। পরবর্তীতে তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

দুর্নীতির অভিযোগে সাবেক এমপি মমতাজের ৪ বাড়িসহ বিপুল সম্পত্তি জব্দের নির্দেশ

আপডেট সময় : ১০:০৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬