ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

যুগোপযোগী শিক্ষানীতিই সমৃদ্ধ জাতির ভিত্তি: জাবিতে বিএনপির সেমিনার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মঙ্গলবার বিকেলে ‘জাতি গঠনে বিএনপির শিক্ষা: নাউ অর নেভার’ শীর্ষক এক সেমিনারে সমৃদ্ধ ও স্বনির্ভর জাতি গঠনে যুগোপযোগী শিক্ষানীতির গুরুত্ব তুলে ধরা হয়েছে। সেমিনারে বক্তারা বিএনপির প্রস্তাবিত শিক্ষানীতির বিভিন্ন দিক উপস্থাপন করেন, যার মূল লক্ষ্য দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা।

মঙ্গলবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত বিএনপির শিক্ষানীতির বিস্তারিত রূপরেখা তুলে ধরা হয়।

আলোচনা সভায় বিএনপির শিক্ষানীতি বিষয়ক গবেষণা কমিটির সদস্য রেদোয়ান আহমেদ ও মুনিয়া আমিন বক্তব্য রাখেন। তারা বলেন, একটি আধুনিক ও যুগোপযোগী শিক্ষানীতি ছাড়া কোনো জাতিই সমৃদ্ধি ও স্বনির্ভরতা অর্জন করতে পারে না। বর্তমান প্রেক্ষাপটে দেশের শিক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজানো এবং জাতীয় উন্নয়নে শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করাই এই নীতির মূল উদ্দেশ্য।

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম বলেন, বিএনপির চেয়ারপারসন দেশে ফিরে আসার পর থেকেই দেশের প্রতিটি খাতে তার সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানিয়েছেন। তারই অংশ হিসেবে দীর্ঘদিন ধরে একটি গবেষণা দল শিক্ষানীতি নিয়ে কাজ করছে। সেই গবেষণার কিছু ফলাফল আজ বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হলো। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আয়োজনকে সফল করেছে বলেও তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঠ্যবইয়ে আসছে ওসমান হাদির গল্প

যুগোপযোগী শিক্ষানীতিই সমৃদ্ধ জাতির ভিত্তি: জাবিতে বিএনপির সেমিনার

আপডেট সময় : ১০:০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬