ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

নির্বাচনী কার্যক্রমে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহার নিষিদ্ধ করলো মাউশি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:২৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে সভা, সমাবেশ বা নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহার না করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্টদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাধারণ প্রশাসন শাখা থেকে এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করা হয়েছে। আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পাঠানো একটি স্মারকের পরিপ্রেক্ষিতেই মাউশি এই নির্দেশনা জারি করেছে। নির্বাচনকালীন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং নির্বাচনী কার্যক্রম থেকে এগুলোকে মুক্ত রাখাই এই নির্দেশনার মূল উদ্দেশ্য।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী কার্যক্রমে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহার নিষিদ্ধ করলো মাউশি

আপডেট সময় : ০৮:২৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬