ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

সাবেক ভূমিমন্ত্রীর ২৯৭ বাড়ি, ৩০ ফ্ল্যাট ও ১ কোটি ডলার জব্দের নির্দেশ আদালতের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে বিদেশে থাকা ২৯৭টি বাড়ি, ৩০টি অ্যাপার্টমেন্ট এবং এক কোটি ডলার বিনিয়োগ জব্দের আদেশ দিয়েছেন আদালত। অর্থপাচার ও দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা তানজীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। আদালতের আদেশে বলা হয়েছে, সাইফুজ্জামানের বিদেশে থাকা সম্পত্তির মধ্যে যুক্তরাষ্ট্রে ৪০টি, থাইল্যান্ডে ২৩টি, মালয়েশিয়ায় ৪৭টি, দুবাইতে ৫৯টি, কম্বোডিয়ায় ১১৭টি, ভিয়েতনামে চারটি বাড়ি এবং ৩০টি অ্যাপার্টমেন্ট রয়েছে। এছাড়া ভারতে ৯টি ও ফিলিপাইনে দুটি বাড়ি রয়েছে। একইসাথে যুক্তরাষ্ট্রে তার বিনিয়োগ করা এক কোটি ডলারও অবরুদ্ধ করা হবে।

দুদকের উপপরিচালক মশিউর রহমান এসব সম্পত্তি জব্দ ও অর্থ অবরুদ্ধের আদেশ চেয়ে আদালতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক এই আদেশ দেন।

একই দিনে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) অপর এক আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ ছয়জনের নামে থাকা ৪ কোটি ৬৪ লাখ ৬৩ হাজার ৪৫৫টি শেয়ার অবরুদ্ধের আদেশ দেন একই আদালত।

সাবেক এই মন্ত্রী, আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী সাইফুজ্জামান চৌধুরী বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন। তার বিরুদ্ধে অর্থপাচার ও দুর্নীতির একাধিক অভিযোগ এনে দুদক ও সিআইডি মামলা দায়ের করেছে। এসব মামলায় আদালত তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞাও জারি করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণ: নিহত বেড়ে ১১, আশঙ্কাজনক অনেকে

সাবেক ভূমিমন্ত্রীর ২৯৭ বাড়ি, ৩০ ফ্ল্যাট ও ১ কোটি ডলার জব্দের নির্দেশ আদালতের

আপডেট সময় : ০৭:৩৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬