ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

জাতীয় নির্বাচন ও গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিট কার্যতালিকা থেকে বাদ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৩১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

একইদিনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন। রিট আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষের প্রতিনিধিত্ব করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

এর আগে, গত ৭ জানুয়ারি একই ধরনের একটি রিট শুনানির জন্য গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আবেদনের শুনানি করতে অপারগতা প্রকাশ করেছিল।

উল্লেখ্য, একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে এই রিট আবেদনটি দায়ের করা হয়েছিল। আবেদনে গত ১১ ডিসেম্বরের বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করার পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছিল।

সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ গত ৫ জানুয়ারি এই রিট আবেদনটি দায়ের করেন। প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই রিটে বিবাদী করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে ছোট ভাইয়ের মৃত্যু, শোকের ছায়া বাঁশখালীতে

জাতীয় নির্বাচন ও গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিট কার্যতালিকা থেকে বাদ

আপডেট সময় : ০১:৩১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬