সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নজরুল ইসলাম (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগও পাওয়া গেছে।
আজ মঙ্গলবার (২০ মে) সকালে উপজেলার রূপবাটি ইউনিয়নের বাগধোনাইল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী দুপুর ১২টার দিকে জানান, আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার কলিয়ারচর ও বাগধোনাইল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাধে। এতে বাগধোনাইল গ্রামের কৃষক নজরুল ইসলাম ফলার আঘাতে ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও বলেন, “সংঘর্ষ কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। আমরা দুপক্ষের মাঝখানে অবস্থান করছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।”
রিপোর্টারের নাম 

























