ঢাকা ১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করায় সিটি ইউনিভার্সিটির ৫ শিক্ষার্থী আটক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৩৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

ঢাকার সাভারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করায় সিটি ইউনিভার্সিটির পাঁচ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। সোমবার (৫ জানুয়ারি) রাতে সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল আমিন আটকের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

আটকরা হলেন- নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার দুবরাগপুর গ্রামের আবু তাহের ছেলে তানভীর আহমেদ (২৩), টাঙ্গাইল জেলার  নাগরপুর থানার দুয়াজানি গ্রামের স্বপন হালদারের ছেলে পার্থ হালদার (২৪), কক্সবাজার জেলার সদর থানার দীপক বিশ্বাসের ছেলে অমিত বিশ্বাস (২২), ভোলা জেলার কাজিরহাট থানার ছারপাতা গ্রামের আব্দুল মান্নানের ছেলে নাঈম ইসলাম (২৩) ও পাবনা জেলার ভাঙ্গুরা থানার ভোলামারি গ্রামের রবিউল করিম ছেলে আব্দুর রহমান (২৪)। তারা সবাই সিটি ইউনিভার্সিটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ।

সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল আমিন বলেন, শনিবার দিবাগত রাতে সিটি ইউনিভার্সিটির মকবুল হোসেন হলের ভেতরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালন করে। পরে রবিবার সকালে সিটি ইউনিভার্সিটির রেজিস্ট্রার প্রফেসর মীর আকতার হোসেন সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন। এরপরে দুপুরে সাভারের বিরুলিয়ার ইউনিয়নের খাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে আইন প্রণয়ন ও কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ টিআইবির: জবাবদিহি খর্ব হওয়ার আশঙ্কা

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করায় সিটি ইউনিভার্সিটির ৫ শিক্ষার্থী আটক

আপডেট সময় : ০৮:৩৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬