ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

‘শিক্ষার্থীদের নিজের সন্তান ভেবে পাঠদান করুন’, শিক্ষকদের প্রতি শিক্ষামন্ত্রীর আহ্বান

শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে পাঠদানের জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধের সাথে গড়ে তুলতে হবে, যার ওপর প্রধানমন্ত্রীও গুরুত্বারোপ করেছেন।

মঙ্গলবার রাজধানীর মিরপুরে পিটিআই মিলনায়তনে অধিকতর মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে কর্মকর্তাদের করণীয় বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রশাসনের সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং শিক্ষকদের দক্ষতা উন্নয়নে উন্নত প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেন।

নতুন প্রজন্মকে নিয়ে মন্ত্রী বলেন, অনেক সময় তরুণ প্রজন্ম লেখাপড়া ছেড়ে দিয়ে মোবাইল ও মাদকাসক্ত হয়ে বিপথগামী হয়। এজন্য প্রধানমন্ত্রী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছেন। তাদের আনন্দময় শিক্ষা এবং খেলাধুলার মধ্য দিয়ে ফিরিয়ে আনতে হবে। এই লক্ষ্যে সারা দেশব্যাপী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা’ আয়োজনের প্রস্তুতি চলছে, যা আগামী ৯ আগস্ট চট্টগ্রাম থেকে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

মন্ত্রী আরও জানান, সরকার স্কুলের প্রতি বাচ্চাদের আকৃষ্ট করতে বিনামূল্যে স্কুল ড্রেস এবং মিডডে মিলসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। তিনি বলেন, তরুণ প্রজন্মের উন্নয়ন ছাড়া আগামীর বাংলাদেশ গড়া সম্ভব নয়, আর সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে সরকার।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, সামনের দিনে প্রাথমিক কর্মকর্তাদের দায়িত্ব ও সুবিধাদি বাড়ানো হবে। আগামীদিনে বেসরকারি স্কুলও তাদের নজরদারিতে আসবে।

অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষাসংশ্লিষ্ট কর্মকর্তারা প্রাথমিক স্কুলের বিদ্যমান নানা সমস্যা তুলে ধরেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী’র উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো: সাখাওয়াৎ হোসেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ জয়: মাদ্রিদে স্প্যানিশ বীরদের রাজকীয় সংবর্ধনা, উল্লাসে ভাসল লাখো জনতা

‘শিক্ষার্থীদের নিজের সন্তান ভেবে পাঠদান করুন’, শিক্ষকদের প্রতি শিক্ষামন্ত্রীর আহ্বান

আপডেট সময় : ১০:৩৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬