ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

নোয়াখালীর কবিরহাটে অটোরিকশার চাপায় কৃষকের মৃত্যু, চালক আটক

নোয়াখালীর কবিরহাট থানার সামনে সিএনজিচালিত অটোরিকশার চাপায় এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম মো. সফি উল্যাহ (৬০)। তিনি কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামের আব্দুর রশীদের ছেলে। এ ঘটনায় অটোরিকশার চালক মো. ইউসুফকে (২৭) আটক করেছে পুলিশ।

কবিরহাট থানার এসআই ইমদাদুল ইসলাম মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা শহর মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর রাত ৩টার দিকে সফি উল্যাহর মৃত্যু হয়। আটক অটোরিকশাচালক মো. ইউসুফ একই উপজেলার বাটইয়া ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের মনির আহম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাতে ব্যক্তিগত কাজে স্থানীয় এক ইউপি সদস্যের সঙ্গে সফি উল্যাহ কবিরহাট থানার সামনে আসেন। রাত সাড়ে ৮টার দিকে তিনি সড়ক পার হওয়ার সময় কবিরহাটগামী একটি বেপরোয়া সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী জেলা শহর মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর রাতে তার মৃত্যু হয়।

এসআই ইমদাদুল ইসলাম আরও জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক অটোরিকশার চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় খেলতে গিয়ে পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু, গুচ্ছগ্রামে শোকের মাতম

নোয়াখালীর কবিরহাটে অটোরিকশার চাপায় কৃষকের মৃত্যু, চালক আটক

আপডেট সময় : ০৫:৪৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬