ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সদরপুরে বসতঘরের চালে বিদ্যুতের তার ছিঁড়ে যুবকের মৃত্যু, আহত ৩

ফরিদপুরের সদরপুরে বৃষ্টির সময় বসতঘরের টিনের চালের ওপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের স্বামী-স্ত্রীসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্ব শৌলডুবি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মিলন মাতুব্বর (৩০)।

স্থানীয়রা জানান, ঘটনার সময় প্রচণ্ড বৃষ্টির মধ্যে হঠাৎ পল্লী বিদ্যুতের একটি প্রধান সঞ্চালন লাইন ছিঁড়ে রব মাতুব্বরের ঘরের টিনের চালের ওপর পড়ে। মুহূর্তের মধ্যে পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে যায় এবং ভেতরে থাকা চার সদস্য দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সদরপুর পল্লী বিদ্যুতের এজিএম শহিদুল ইসলাম জানান, ওই সংযোগ থেকে অবৈধভাবে জিআই তার ব্যবহার করার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন শাহ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে আইন প্রণয়ন ও কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ টিআইবির: জবাবদিহি খর্ব হওয়ার আশঙ্কা

সদরপুরে বসতঘরের চালে বিদ্যুতের তার ছিঁড়ে যুবকের মৃত্যু, আহত ৩

আপডেট সময় : ০৭:০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬