ঢাকা ১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

কুমিল্লা সীমান্তে আড়াই কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ করল বিজিবি

কুমিল্লা ও ফেনী সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৩৯ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০ বিজিবি)। মঙ্গলবার ভোরে পরিচালিত এই অভিযানে চোরাই পণ্য পরিবহনে ব্যবহৃত দুটি বড় যানবাহনও আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধ চোরাচালান রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গীতাবাড়ি ও কমুয়া বিওপির টহল দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে কামাল্লা ও পৈথরা নামক এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় চোরাকারবারিদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, জব্দকৃত মালামাল প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমস গুদামে জমা দেওয়া হবে। সীমান্ত দিয়ে যেকোনো ধরণের মাদক ও পণ্য পাচার রোধে বিজিবির এ ধরণের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে আইন প্রণয়ন ও কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ টিআইবির: জবাবদিহি খর্ব হওয়ার আশঙ্কা

কুমিল্লা সীমান্তে আড়াই কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ করল বিজিবি

আপডেট সময় : ০৮:১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬