ঢাকা ১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

কুয়াকাটায় গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৫৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটায় ভাড়া বাসা থেকে এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্বামীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে কুয়াকাটা পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের কুয়াকাটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম আরিফা আক্তার (১৭)। তিনি বরিশালের বায়োরগাতি এলাকার আব্দুল খালেক হাওলাদারের মেয়ে। তার স্বামী রিফাত (২১) একই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত চার মাস ধরে কুয়াকাটা এলাকায় ভাড়া বাসায় থাকতেন এই দম্পতি। রিফাত কুয়াকাটায় একটি রেস্তোরাঁয় চাকরি করতেন। তবে তাদের পরিবারে কলহ লেগেই থাকতো।

স্থানীয় বাসিন্দা আক্কাস আলী জানান, রাতে হঠাৎ কান্নাকাটির শব্দ শুনে লোকজন এগিয়ে গেলে ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখি। মৃত অবস্থায় পাওয়া গেছে। বিষয়টি তদন্তের জন্য পটুয়াখালী থেকে সিআইডির একটি টিম ঘটনাস্থলে এসেছে। সুরতহাল প্রতিবেদন শেষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে আইন প্রণয়ন ও কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ টিআইবির: জবাবদিহি খর্ব হওয়ার আশঙ্কা

কুয়াকাটায় গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০২:৫৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬