ঢাকা ১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দুদিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৩২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরের একটি সড়কে দুই দিন ধরে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি। পরে জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে সেটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। সোমবার দুপুরে নগরের ওআর নিজাম আবাসিক এলাকার একটি সড়ক থেকে গাড়িটি উদ্ধার করে পাঁচলাইশ থানায় নেওয়া হয়।

চট্টগ্রাম বিআরটিএ সূত্র জানায়, উদ্ধার করা মার্সিডিজ গাড়িটিতে যে নম্বরটি লাগানো ছিল, সেটি গ্যারেজ নম্বর। সাধারণত সাময়িকভাবে এ ধরনের নম্বর ব্যবহার করা হয়, যা অনলাইনে বা নিবন্ধন ডেটাবেজে পাওয়া যায় না। তবে ঢাকা বিআরটিএ কার্যালয়ের রেকর্ডে এ নম্বর সংরক্ষিত থাকলে সেখান থেকে মালিকের পরিচয় জানা যেতে পারে।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, ৯৯৯ নম্বরে খবর পেয়ে গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। স্থানীয় লোকজনের কাছ থেকে জানা গেছে, রবিবার ভোরে দুই ব্যক্তি গাড়িটি সড়কে রেখে চলে যান। এটির প্রকৃত মালিককে শনাক্তের চেষ্টা চলছে। মালিকের পরিচয় নিশ্চিত হলে প্রকৃত কারণ জানা যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে আইন প্রণয়ন ও কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ টিআইবির: জবাবদিহি খর্ব হওয়ার আশঙ্কা

দুদিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

আপডেট সময় : ০২:৩২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬