ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

রুবেল-নীলুর নেতৃত্বে গণসংহতির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

গণসংহতি আন্দোলনের (জিএসএ) ৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন জিএসএ-এর নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য, কৃষকনেতা দেওয়ান আব্দুর রশিদ নীলু।

রবিবার রাজধানীর হাতিরপুলে জিএসএ-এর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে কমিটির কর্মপরিকল্পনা, দায়িত্ব বণ্টন এবং ভবিষ্যৎ কার্যক্রমের রূপরেখা নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা।

সোমবার (৫ জানুয়ারি) গণসংহতি আন্দোলনের বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, “দলীয় গঠনতন্ত্র ও রাজনৈতিক নীতিমালার আলোকে নির্বাচন পরিচালনা ও সমন্বয়ের দায়িত্ব পালন করবে এই কমিটি।”

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— জিএসএ-এর রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অপরাজিতা চন্দ, জাহিদুর রহমান সুজন, আবু রায়হান, সাইফুল্লাহ সিদ্দিক রুমন এবং কেন্দ্রীয় পরামর্শক পরিষদের সদস্য গ্রুপ ক্যাপ্টেন মো. খালেদ হোসাইন (অব.)।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ বাছাই: বসনিয়ার সঙ্গে ড্র করে পয়েন্ট হারাল কানাডা

রুবেল-নীলুর নেতৃত্বে গণসংহতির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

আপডেট সময় : ১১:৫৯:২২ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬