ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে মারধর ও হেনস্তা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অফ-স্পিনার নাঈম হাসান চট্টগ্রামে পুলিশি হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার গভীর রাতে নগরীর লালখানবাজার এলাকায় ডিবি পরিচয়ে তাকে মারধর করা হয় এবং পরবর্তীতে থানায় নিয়ে দ্বিতীয় দফায় নাজেহাল করা হয়।

ভুক্তভোগী ক্রিকেটার জানান, বিমানবন্দর থেকে অটোরিকশায় করে ফেরার পথে লালখানবাজার মোড়ে কয়েকজন ব্যক্তি তাকে গতিরোধ করে। কোনো কারণ ছাড়াই তারা নাঈমকে মারধর শুরু করে এবং জোরপূর্বক গাড়িতে তুলে খুলশী থানায় নিয়ে যায়। নাঈম নিজের পরিচয় দেওয়ার পরও তারা কর্ণপাত করেনি, উল্টো তাকে গালিগালাজ ও লাঞ্ছিত করা হয়।

থানায় নেওয়ার পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়। ওসির সামনেও তাকে হেনস্তা করা হয়েছে বলে দাবি করেন নাঈম। পরবর্তীতে বিভিন্ন মহলের ফোন আসার পর এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি জানতে পারলে তাকে ছেড়ে দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে এই ঘটনাকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে অভিহিত করা হলেও একজন জাতীয় ক্রিকেটারের সঙ্গে এমন আচরণে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ বাছাই: বসনিয়ার সঙ্গে ড্র করে পয়েন্ট হারাল কানাডা

চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে মারধর ও হেনস্তা

আপডেট সময় : ০৯:২০:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬