ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

তিন দফা দাবিতে খুলনা ও বরিশালের ৫ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক

মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার চলাচল বন্ধসহ তিন দফা দাবিতে খুলনা ও বরিশাল বিভাগের ৫ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। আগামী রোববার (১৪ জুন) থেকে বাগেরহাট, খুলনা, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল জেলায় এই কর্মসূচি কার্যকর হবে। শুক্রবার রাতে বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পরিবহন নেতাদের অভিযোগ, মহাসড়কে সরকারি নীতিমালা লঙ্ঘন করে অতিরিক্ত বিআরটিসি বাস চলাচল করছে এবং লিজ নেওয়া গাড়িগুলো নিয়ম মানছে না। এছাড়া উচ্চ আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও মহাসড়কে মাহেন্দ্র, নছিমন, করিমন ও অটোরিকশার মতো অবৈধ থ্রি-হুইলার অবাধে চলাচল করছে। এসব সমস্যা সমাধানে প্রশাসনের সঙ্গে একাধিকবার বৈঠক হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে তারা দাবি করেন।

মালিক ও শ্রমিকদের প্রধান তিন দাবির মধ্যে রয়েছে—অনুমোদনের বাইরে অতিরিক্ত বিআরটিসি বাস বন্ধ করা, দূরপাল্লার বাসে লোকাল যাত্রী পরিবহন বন্ধ করা এবং আঞ্চলিক মহাসড়কে সব ধরনের অবৈধ থ্রি-হুইলার চলাচল নিষিদ্ধ করা। এদিকে বাগেরহাটের জেলা প্রশাসক জানিয়েছেন, জনদুর্ভোগ এড়াতে এবং ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে মালিক সমিতির নেতাদের সঙ্গে আলোচনার প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের ইউরেনিয়াম জব্দে মার্কিন গোপন সামরিক অভিযান স্থগিত করলেন ট্রাম্প

তিন দফা দাবিতে খুলনা ও বরিশালের ৫ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক

আপডেট সময় : ০৭:১৫:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬