ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

বাংলাদেশ আজাদ পার্টিতে যোগ দিলেন দেড় শতাধিক পেশাজীবী ও সাবেক সামরিক কর্মকর্তা

রাজধানীর ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ আজাদ পার্টিতে যোগ দিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার দেড় শতাধিক নাগরিক। নতুন সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সামাজিক ব্যক্তিত্ব ও পেশাজীবী রয়েছেন। দলটির আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে এই রাজনৈতিক দলে অন্তর্ভুক্ত হন।

বাংলাদেশ আজাদ পার্টির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার শাহরিয়ার কবির। আমন্ত্রিত অতিথিরা নতুন সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। সভায় বক্তারা ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের স্মৃতিবিজড়িত বাহাদুর শাহ পার্কের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নতুন প্রজন্মের মাঝে সঠিক ইতিহাস ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সামরিক কর্মকর্তা কর্নেল ফেরদৌস, কর্নেল রউফ, বীর মুক্তিযোদ্ধা মেজর আক্তারুজ্জামান এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা ঢাকার নবাব সলিমুল্লাহর মাজার জিয়ারত করেন। সেখানে এক সংক্ষিপ্ত আলোচনায় নবাব সলিমুল্লাহর সমাজসেবা ও শিক্ষা বিস্তারে অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে মিরাজকে রেখেই বাংলাদেশের অপরিবর্তিত দল ঘোষণা

বাংলাদেশ আজাদ পার্টিতে যোগ দিলেন দেড় শতাধিক পেশাজীবী ও সাবেক সামরিক কর্মকর্তা

আপডেট সময় : ১০:৪৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬