ঢাকা ১২:০৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের ড্রোন হ্যাক, বিশ্বকাপে হামলার হুমকি

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের ড্রোন নেটওয়ার্ক হ্যাক করার দাবি করেছে ইরান-সংশ্লিষ্ট একটি সাইবার অপরাধী গোষ্ঠী। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে তারা নাশকতার হুমকিও দিয়েছে। কট্টরপন্থি গোষ্ঠীগুলোর ওপর নজরদারি করা প্রতিষ্ঠান সাইট ইন্টেলিজেন্স গ্রুপের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এ চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।

‘হানজালা’ নামের ওই হ্যাকার গোষ্ঠী এক বিবৃতিতে জানিয়েছে, তারা গত কয়েক মাস ধরে এফবিআইয়ের ফার্স্ট-পার্সন ভিউ (এফপিভি) ড্রোনের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। এর ফলে ড্রোনের মাধ্যমে সংগ্রহ করা অপরাধীদের তথ্য, মুখমণ্ডল শনাক্তকরণ ডেটা এবং গাড়ির নম্বরপ্লেটের সমস্ত অ্যাক্সেস এখন তাদের হাতে। হ্যাকাররা সরাসরি হুমকি দিয়ে বলেছে, তারা নির্দিষ্ট কিছু দলকে পছন্দ করে না এবং যেকোনো সময় ড্রোনের মাধ্যমে দলের বাসে বা স্টেডিয়ামে হামলা চালাতে পারে।

এই হুমকির প্রেক্ষিতে বিশ্বকাপের ভেন্যুগুলোতে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে। এফবিআই ড্রোন প্রতিরোধী ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি স্টেডিয়ামের আকাশসীমা এবং টুর্নামেন্ট সংশ্লিষ্ট অনুষ্ঠানস্থলের ওপর সাধারণ ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করেছে। মার্কিন প্রশাসন এই সাইবার হামলাকে গুরুত্বের সঙ্গে দেখছে এবং টুর্নামেন্টের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি সতর্কতা অবলম্বন করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে আজ ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ: প্রধান অতিথি ডা. শফিকুর রহমান

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের ড্রোন হ্যাক, বিশ্বকাপে হামলার হুমকি

আপডেট সময় : ১০:২৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬