গুলশান থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ মানিক মিয়া এভিনিউয়ে নেওয়া হচ্ছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বেলা সোয়া ১১টায় তার মরদেহবাহী অ্যাম্বুলেন্স গুলশান থেকে রওনা দেয়। এর আগে ছেলে তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসার সামনে নেতা-কর্মী ও স্বজনরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান।
এদিন সকাল ৮টা ৫৫ মিনিটে মরদেহ হাসপাতাল থেকে বের করা হয়। দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে বিকাল সাড়ে ৩টায় স্বামী জিয়াউর রহমানের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হবেন খালেদা জিয়া।
এদিকে খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে শীত উপেক্ষা করে ভোর থেকে রাজধানীতে দলে দলে আসছেন মানুষ। এছাড়া রাতেই জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থান নিয়েছেন।
বিএনপির চেয়ারপারসনের প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার ঢাকায় আসছেন ভারত, পাকিস্তানসহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রতিনিধি। জানাজা ঘিরে রাজধানীজুড়ে ব্যাপক নিরাপত্তা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাবেক এই প্রধানমন্ত্রী।
রিপোর্টারের নাম 
























