ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

এভারকেয়ার থেকে গুলশানে নেওয়া হয়েছে খালেদা জিয়ার মরদেহ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বের করা হয়েছে। লাল সবুজের পতাকা মোড়ানো অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছে গুলশানে। তার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়ার কথা ছিলো। তবে গাড়িটি তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় নিয়ে যাওয়া হয়। এখানে নেতা কর্মী ও স্বজনেরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন। সেখান থেকে নেওয়া হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটে হাসপাতাল থেকে মরদেহ বের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে বিকাল সাড়ে ৩টায় স্বামী জিয়াউর রহমানের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হবেন খালেদা জিয়া।

এদিকে খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে শীত উপেক্ষা করে ভোর থেকে রাজধানীতে দলে দলে আসছেন মানুষ। এছাড়া রাতেই জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থান নিয়েছেন অনেকে।

বিএনপির চেয়ারপারসনের প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার ঢাকায় আসছেন ভারত, পাকিস্তানসহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রতিনিধি। জানাজা ঘিরে রাজধানীজুড়ে ব্যাপক নিরাপত্তা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে মিরাজকে রেখেই বাংলাদেশের অপরিবর্তিত দল ঘোষণা

এভারকেয়ার থেকে গুলশানে নেওয়া হয়েছে খালেদা জিয়ার মরদেহ

আপডেট সময় : ১০:০০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫