ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

শহীদ শরিফ ওসমান বিন হাদির স্মরণে ‘স্যালুটিং আওয়ার কালচারাল হিরো’ অনলাইন প্রচার কর্মসূচির ঘোষণা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

রাজধানীর শাহবাগে টানা চারদিন ধরে চলা অবরোধ কর্মসূচি থেকে শহীদ শরিফ ওসমান বিন হাদির স্মরণে ‘স্যালুটিং আওয়ার কালচারাল হিরো’ শিরোনামে একটি বিশেষ অনলাইন প্রচার কর্মসূচির ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। গতকাল সোমবার রাতে শাহবাগ মোড়ে অবস্থানরত অবস্থায় সংগঠনের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এই নতুন কর্মসূচি ঘোষণা করেন। এই উদ্যোগের আওতায় রাত ১২টা থেকে সকল সামাজিক যোগাযোগমাধ্যমে ওসমান হাদিকে নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র, আবৃত্তি ও বিভিন্ন ডিজিটাল কনটেন্ট প্রচার করার আহ্বান জানানো হয়েছে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাকসুর প্রতিনিধিরা উপস্থিত থেকে জানান যে, তারা হাদি হত্যার বিচার ও ইনসাফের লড়াই থেকে পিছু হটবেন না এবং দ্রুতই চূড়ান্ত আন্দোলনে নামবেন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। এই হত্যার বিচার এবং বাংলাদেশে ভারতীয়দের কাজের অনুমতি বাতিলসহ চার দফা দাবিতে গত শুক্রবার থেকে শাহবাগে তীব্র শীত উপেক্ষা করে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। গতকাল কর্মসূচি চলাকালীন রাত পৌনে আটটার দিকে মঞ্চের পাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করা এক ব্যক্তিকে অস্ত্রসহ আটক করেন সংগঠনের স্বেচ্ছাসেবকেরা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হলে জানা যায়, তার নাম আরাফাত জামান। শাহবাগ থানা পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তার কাছে থাকা বস্তুটি একটি খেলনা পিস্তল ছিল। তবে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে নিরাপত্তার অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

হাদি হত্যার প্রধান আসামি হিসেবে চিহ্নিত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিমকে এখনো গ্রেপ্তার করতে না পারায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ইনকিলাব মঞ্চের নেতারা। তারা অভিযোগ করেছেন যে, বারবার তথ্য ও ছবি দেওয়ার পরেও সন্ত্রাসীরা কীভাবে জনসমক্ষে ঘুরে বেড়ায়, তা রহস্যজনক। গতকাল রাতে শাহবাগ মোড়ে নামাজ আদায় এবং নতুন কর্মসূচি ঘোষণার পর আন্দোলনকারীরা সাময়িকভাবে স্থান ত্যাগ করলেও আজ আবারও শাহবাগে ফেরার কথা জানিয়েছেন। একই দাবিতে গতকাল রাজধানীর উত্তরা এলাকায় বিএনএস টাওয়ারের সামনেও বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে সংগঠনটি।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

পোরশা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি রাশেদ, সম্পাদক শহিদুল

শহীদ শরিফ ওসমান বিন হাদির স্মরণে ‘স্যালুটিং আওয়ার কালচারাল হিরো’ অনলাইন প্রচার কর্মসূচির ঘোষণা

আপডেট সময় : ১১:৪৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫