চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী মেহের ডিগ্রি কলেজকে জাতীয়করণের ঘোষণা দেওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন ২০২৬) বিকেলে স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক এই র্যালির নেতৃত্ব দেন।
র্যালি পূর্ববর্তী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শাহরাস্তিবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছেন। দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই তিনি মেহের ডিগ্রি কলেজকে জাতীয়করণের মাধ্যমে প্রমাণ করেছেন যে তিনি শিক্ষার উন্নয়নে অত্যন্ত আন্তরিক।
সমাবেশ শেষে কলেজ ক্যাম্পাস থেকে শুরু হওয়া বর্ণাঢ্য র্যালিটি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
কলেজ অধ্যক্ষ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং গভর্নিং বডির সভাপতি আবু ইউসুফ রুপনের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, যুবদল আহবায়ক আলী আজগর মিয়াজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 





















