চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চাং সিয়াও কাং বেইজিংয়ে জানান, চীন কোনও দেশের সাথেই পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতায় জড়াবে না।
পেন্টাগনের একটি প্রতিবেদনের জবাবে বৃহস্পতিবার চীনা মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার রয়েছে এবং তারা ‘আগে পারমাণবিক অস্ত্র ব্যবহারের’ নীতিতে অটল। এমনকি যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে যে– তারা পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করবে। অথচ যুক্তরাষ্ট্র উল্টো তথাকথিত ‘চীনের পারমাণবিক হুমকির তত্ত্ব’ সৃষ্টি ও প্রচারণা করছে। এর লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক দৃষ্টি অন্যদিকে সরানো এবং নিজেদের পারমাণবিক শক্তি আরও দ্রুতগতিতে বৃদ্ধির অজুহাত তৈরি করা।
তিনি আরও বলেছেন, চীন সবসময়ই আগে পারমাণবিক অস্ত্র ব্যবহার না–করার নীতি মেনে চলেছে, দৃঢ়ভাবে আত্মরক্ষামূলক পারমাণবিক কৌশল অনুসরণ করেছে এবং নিজেদের পারমাণবিক শক্তিকে জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সর্বনিম্ন স্তরে বজায় রেখেছে। যুক্তরাষ্ট্রের উচিত বড় আকারে পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার কমানো এবং বৈশ্বিক কৌশলগত স্থিতিশীলতা নষ্ট করার কার্যক্রম থেকে বিরত থাকা।
সূত্র: সিএমজি
রিপোর্টারের নাম 
























