ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

ইলিশ ধরার প্রস্তুতি: লক্ষ্মীপুরে ট্রাকবোঝাই বরফসহ ট্রলার ও জাল জব্দ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের রামগতিতে বেআইনিভাবে ইলিশ মাছ ধরার প্রস্তুতিকালে বরফবোঝাই ট্রাক, ট্রলার ও জাল জব্দ করেছে প্রশাসন। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার চররমিজ ইউনিয়নের মেঘনা নদী এলাকায় এই অভিযান চালানো হয়।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেনের নেতৃত্বে এই অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম ইন্জারুল হক এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ উজ জামানসহ সেনাবাহিনী, থানা পুলিশ ও নৌপুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও আমজাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চর রমিজ ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জেলেরা কক্সবাজার থেকে ট্রাকে করে বরফ এনে বেআইনিভাবে ইলিশ মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার মিটার জাল, ২টি বড় মাছ ধরার ট্রলার, বরফবাহী ২টি ট্রাক এবং একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযানের সময় মাঝি ও শ্রমিকেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা নৌযান, মোটরযান, জাল ও অন্যান্য সামগ্রী নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় নিয়মিত মামলা করা হবে।

উল্লেখ্য, মা-ইলিশ সংরক্ষণের উদ্দেশ্যে গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত মোট ২২ দিন মেঘনা নদীতে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। নিষেধাজ্ঞাকালীন সময়ে মাছ শিকার করলে জেল, জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাঠের রাজা হলেও যে অপূর্ণতা আজও পোড়ায় মেসিকে

ইলিশ ধরার প্রস্তুতি: লক্ষ্মীপুরে ট্রাকবোঝাই বরফসহ ট্রলার ও জাল জব্দ

আপডেট সময় : ১১:৩২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫