ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

কুমিল্লায় শতকোটি টাকার জমি দান: কবরস্থান, হেফজখানা ও বৃদ্ধাশ্রম নির্মাণের উদ্যোগ

আর্তমানবতার সেবায় এক মহৎ উদ্যোগ নিয়েছে কুমিল্লার চার ব্যক্তি। শহরের অশোকতলা এলাকার বাসিন্দা নাসির খান মুন্না, মোহন খান, অধ্যাপক ফারুক আহমেদ ও ইফতেখার খান সম্মিলিতভাবে প্রায় শতকোটি টাকা মূল্যের তিনশ শতক জমি স্বেচ্ছায় দান করেছেন। এই জমিতে একটি আধুনিক কবরস্থান, হেফজখানা এবং একটি ৫০ শয্যাবিশিষ্ট নারী-পুরুষের জন্য বৃদ্ধাশ্রম গড়ে তোলা হবে। গত ৫ জুন বিকেলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের প্রশাসকের উপস্থিতিতে দোয়া ও মোনাজাতের মাধ্যমে এই বিশাল দান ঘোষণা করা হয়।

জেনিস গ্রুপের চেয়ারম্যান নাসির উদ্দিন মুন্না এবং সিলভার ডেভেলপার কোম্পানির প্রতিষ্ঠাতা অধ্যাপক ফারুক আহমেদসহ অন্যান্যরা কুমিল্লা মহানগরীতে কবরস্থানের ক্রমবর্ধমান সংকট অনুভব করে এই উদ্যোগ নেন। প্রথমে মুন্না প্রায় একশ শতাংশ এবং অধ্যাপক ফারুক সমপরিমাণ জমি দানের প্রতিশ্রুতি দেন, যা পরে তিনশ শতকে উন্নীত হয়। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এই কমপ্লেক্সের সীমানা প্রাচীর, মাটি ভরাট ও রাস্তাঘাট নির্মাণে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে, জেলা পরিষদ প্রশাসক মোস্তাক মিয়া ভবনসহ অন্যান্য অবকাঠামো নির্মাণে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।

অধ্যাপক ফারুক আহমেদ জানান, ক্রমবর্ধমান নগরায়ণের ফলে মৃতদের দাফন নিয়ে পরিবারের সদস্যদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এই মানবিক সংকট নিরসনের লক্ষ্যেই তাদের সেবামূলক কার্যক্রম শুরু। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে গণকবরস্থান দিয়ে কাজ শুরু হলেও, এখানে মৃতদেহ গোসলের ব্যবস্থা, অজু-টয়লেট, জানাজার নামাজ আদায়ের স্থান, আবাসিক হেফজখানা, মসজিদ, মাদরাসা এবং সবশেষে একটি আধুনিক বৃদ্ধাশ্রম নির্মিত হবে। এই উদ্যোগটি কুমিল্লায় আর্তমানবতার সেবায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব অপরিসীম: সেলিম উদ্দিন

কুমিল্লায় শতকোটি টাকার জমি দান: কবরস্থান, হেফজখানা ও বৃদ্ধাশ্রম নির্মাণের উদ্যোগ

আপডেট সময় : ০১:৫২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬