ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

রাজশাহীর মোহনপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের

রাজশাহীর মোহনপুর উপজেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার খাড়ইল মিল ঘরের সামনে একটি মাহিন্দ্রা ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী-নওগাঁ মহাসড়কের খাড়ইল মিলঘর এলাকায় দ্রুতগামী মাহিন্দ্রা ও ট্রাকের মধ্যে এই সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই নওগাঁর মান্দার মো. মারুফ হোসেন নামে একজন নিহত হন। আহত অন্য দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারাও মারা যান।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোদাচ্ছের হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় তিনজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। তিনি জানান, থানায় সড়ক দুর্ঘটনার মামলা দায়ের করা হবে এবং নিহতদের লাশ হস্তান্তরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব অপরিসীম: সেলিম উদ্দিন

রাজশাহীর মোহনপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের

আপডেট সময় : ০১:৫৫:০১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬