ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

শাহজালাল বিমানবন্দরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত তারেক রহমান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৩০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে উচ্ছ্বাসে মেতে উঠেছেন দলটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় ভিআইপি লাউঞ্জ থেকে তারেক রহমানকে বহনকারী গাড়ি ৩০০ ফিটের উদ্দেশে বের হওয়ার সঙ্গে সঙ্গেই মিছিল শুরু করেন বিপুল সংখ্যক নেতাকর্মী। সবার মুখে মুখে ছিল তারেক তারেক স্লোগান।

এ সময় বাসের সামনের গ্লাসের ভেতর থেকেই নেতাকর্মীদের হাত নেড়ে অভিবাদন জানান তারেক রহমান।

সকাল থেকে সাংবাদিকের বাইরে কাউকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশে কড়াকড়ি আরোপ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে তারেক রহমানের বের হওয়ার পর থেকে আচমকা স্লোগান ধরেন বিপুল সংখ্যক নেতাকর্মী। এ সময় গাড়ি বহরের সামনে ও পেছনে নিরাপত্তা প্রাচীর গড়ে তোলেন পুলিশ, সেনা ও আর্মড পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নেতাকর্মীদের ভিড় সামলাতে তাদের হিমশিম খেতে হয়।

প্রতিক্রিয়া ব্যক্ত করে একাধিক নেতাকর্মী জানান, নেতা দীর্ঘ দিন পর দেশে আসছেন, তাই আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে ছুটে এসেছি।

তারা তারেক রহমানের নতুন বাংলাদেশ গড়ার কাজে অংশীদার হতে চান বলে জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলার সময়সূচি: টিভির পর্দায় আজ যেসব খেলা দেখবেন

শাহজালাল বিমানবন্দরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত তারেক রহমান

আপডেট সময় : ০১:৩০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫