ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

বিকল্প হিসেবে হেলিকপ্টারও রাখা হয়েছে তারেক রহমানের জন্য

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৫৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য রাজধানীর শাহজালাল বিমানবন্দরে একটি হেলিকপ্টার বিকল্প হিসেবে রাখা হয়েছে। এছাড়াও তার জন্য বুলেট প্রুফ গাড়িও রয়েছে।

বিমানবন্দরের বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, রাস্তার অবস্থা বিবেচনায় তারেক রহমান তার সিদ্ধান্ত অনুযায়ী গাড়ি বা হেলিকপ্টার যেকোনোটি ব্যবহার করতে পারবেন। বিমানবন্দরে তারেক রহমানের জন্য বুলেটপ্রুফ গাড়িও রাখা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে বিমানটি শাহজালাল বিমানবন্দরে অবতরন করে। এর মাধ্যমে দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরলেন তারেক রহমান।

বিমানবন্দর থেকে বের হয়ে ৩০০ ফিটে দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে যাবেন তারেক রহমান। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখতে যাবেন তিনি।

এর আগে সকাল ৯টা ৫৬ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেট ওসামানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে এক ঘণ্টা বিরতির পর ঢাকার উদ্দেশে যাত্রা করে বিমানটি।

তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। প্রায় ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরার এই যাত্রায় তার সঙ্গে আছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলার সময়সূচি: টিভির পর্দায় আজ যেসব খেলা দেখবেন

বিকল্প হিসেবে হেলিকপ্টারও রাখা হয়েছে তারেক রহমানের জন্য

আপডেট সময় : ১১:৫৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫