ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

‘খুলনা স্পেশাল’ ট্রেনে ঢাকায় বিএনপির হাজারো নেতাকর্মী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সারা দেশ থেকে বাস, ট্রেনে আসছেন দলটির সমর্থকরা। বুধবার (২৪ ডিসেম্বর) থেকেই ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে দেখা গেছে, বিএনপি সমর্থকদের উপচে ভরা ভীড়। এরই কিছুটা চিত্র ফুটে উঠেছে খুলনা থেকে আসা ট্রেন ‘খুলনা স্পেশাল’ ঘিরে। ট্রেনটিতে খুলনা মহানগরীর বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন দলের কয়েক হাজার নেতাকর্মীরা এসেছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সরেজমিনে কমলাপুর রেলস্টেশনের শহরতলী প্ল্যাটফর্মে দেখা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনটি সকাল সাড়ে ৯টার দিকে কমলাপুর এসে পৌঁছে। খুলনা মহানগরীর বিভিন্ন ইউনিটের বিএনপির কয়েক হাজার নেতাকর্মীরা ট্রেন থেকে নেমেই বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় তারা বাংলাদেশের পতাকা ও দলীয় পতাকা উড়িয়ে ‘তারেক রহমান আসছে মা মাটি কাপছে’, ‘দেশনায়ক আসছে রাজপথ কাপছে’সহ বিভিন্ন স্লোগানে মুখর করে রাখে কমলাপুর প্ল্যাটফর্ম।

এ সময় খুলনা মহসিন কলেজের ভারপ্রাপ্ত সেক্রেটারি হাসিবুল ইসলাম সোয়াদ উদ্বেগ প্রকাশ করে বাংলা ট্রিবিউনকে জানান, দেড় যুগ পরে প্রিয় নেতা আসছে। এটা আমাদের জন্য ঈদের আনন্দের মতো। আমরা এখন তাকে দেখার জন্য পূর্বাচলের দিকে যাবো।

ভিড় ঠেলে দেখতে পারবেন কিনা জানতে চাইলে এ ছাত্রনেতা বলেন, সেটা জানি না। কিন্তু চেষ্টা তো করবো।

প্ল্যাটফর্মে বিএনপির নেতাকর্মীরা প্ল্যাটফর্মে বিএনপির নেতাকর্মীরা

খুলনা মহানগর মহিলা দলের সদর থানার যুগ্ম আহ্বায়ক রুমানা বলেন, আমার নেতৃত্বে প্রায় শতাধিক মহিলা কর্মী এসেছে এখানে। তারা সবাই জাতীয়তাবাদী আদর্শের। এ জন্যই এই শীতে কষ্ট করে প্রিয় নেতাকে দেখকর জন্য এসেছেন তারা।

এছাড়া খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক সুমন, সদস্য সচিব রুবেলের নেতৃত্বে আসা শতাধিক যুবদলের নেতাকর্মীকে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। 

শ্রমিক দলের আহ্বায়ক মুজিবুর রহমান ও সদস্য সচিব শফিকুল ইসলাম শফিক বলেন, আমরা খুবই আবেগাপ্লুত আজ। কারণ প্রিয় নেতার অপেক্ষায় আছি অনেক বছর।

শহরতলী প্ল্যাটফর্মে কিছুটা ভীড় থাকলেও মূল প্ল্যাটফর্মে এ সংক্রান্ত কোনও ভীড় দেখা যায়নি।

রেল সংশ্লিষ্ট কয়েকটি সূত্র থেকে জানা গেছে, তারেক রহমানের অভ্যর্থনা উপলক্ষে অধিকাংশ ট্রেন বিমানবন্দর রেল স্টেশন হয়ে আসবে। সে ক্ষেত্রে পূর্বাচল যাওয়া সেখান থেকেই সহজ। এ জন্য কমলাপুরে এ সংক্রান্ত ভীড় হওয়ার সম্ভাবনা নেই। তবে সাধারণ নিয়মিত যাত্রীদের স্বাভাবিক যে ভীড় সেটি কিছুটা দেখা গেছে এ স্টেশনে।    

কমলাপুরের স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে যারা তার অভ্যর্থনাতে আসবেন তারা বিমানবন্দরে স্টেশনে নেমে যাবেন। কারণ এখানে এলে তাদের জন্য কষ্ট হবে পূর্বাচলে যেতে। তবে দক্ষিণাঞ্চল থেকে আসা দুইটি ট্রেন যেটি যশোর ও খুলনা থেকে আসার কথা। তারমধ্যে যশোর থেকে যশোর স্পেশাল ইতোমধ্যে রাত ৩টায় চলে আসছে।

তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াত নির্বিঘ্ন করতে ১০টি রুটে ২০টি স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। একইসঙ্গে কয়েকটি নিয়মিত ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। এ ব্যবস্থার কারণে ২৫ ডিসেম্বর স্বল্প দূরত্বের তিনটি কমিউটার ট্রেনের যাত্রা সাময়িকভাবে স্থগিত থাকার কথা রয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী-পোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনা-রাজশাহী) ও রোহনপুর কমিউটার (রোহনপুর-রাজশাহী) ট্রেনের যাত্রা ওই দিনে স্থগিত থাকবে। বিশেষ ট্রেন পরিচালনা ও অতিরিক্ত কোচ সংযোজনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেলওয়ে জানায়, তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় ও আঞ্চলিক কার্যালয় থেকে নেতাকর্মীদের যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ট্রেন ও কোচ বরাদ্দের আবেদন করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে রেল কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে।

চাহিদার ভিত্তিতে যে রুটগুলোতে স্পেশাল ট্রেন চলবে, সেগুলো হলো– কক্সবাজার-ঢাকা-কক্সবাজার, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা-জামালপুর, টাঙ্গাইল-ঢাকা-টাঙ্গাইল,ভৈরববাজার-নরসিংদী-ঢাকা-নরসিংদী-ভৈরববাজার, জয়দেবপুর-ঢাকা ক্যান্টনমেন্ট-জয়দেবপুর, পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড়, খুলনা-ঢাকা-খুলনা, চাটমোহর-ঢাকা ক্যান্টনমেন্ট-চাটমোহর, রাজশাহী-ঢাকা-রাজশাহী এবং যশোর-ঢাকা-যশোর। নিয়মিত চলাচলকারী কয়েকটি ট্রেনে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। এসব ব্যবস্থার মাধ্যমে প্রায় ৩৬ লাখ টাকা রাজস্ব আদায় হবে বলে জানানো হয়েছে।

তবে তিনটি ট্রেনের একদিনের যাত্রা স্থগিত থাকায় সংশ্লিষ্ট রুটের যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে রেলপথ মন্ত্রণালয়। একইসঙ্গে স্পেশাল ট্রেন ও অতিরিক্ত কোচ ব্যবহারের ক্ষেত্রে নির্বাচনি আচরণবিধি-২০২৫ যথাযথভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে গণসংবর্ধনার আয়োজন করছে দলটি। রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় এ আয়োজনের প্রস্তুতি হিসেবে মঞ্চ তৈরির কার্যক্রম চলছে। প্রায় দেড় যুগ পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলার সময়সূচি: টিভির পর্দায় আজ যেসব খেলা দেখবেন

‘খুলনা স্পেশাল’ ট্রেনে ঢাকায় বিএনপির হাজারো নেতাকর্মী

আপডেট সময় : ১০:৫২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫