ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

নাচে-গানে উজ্জীবিত নেতাকর্মীরা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৫১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে লন্ডন থেকে ঢাকায় পৌঁছাবেন। রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় তার সংবর্ধনা অনুষ্ঠিত হবে। এই সংবর্ধনাকে কেন্দ্র করে আগের রাত থেকেই রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় উপস্থিত হয়েছেন দলটির অসংখ্য নেতাকর্মী। আর শীতের এই দীর্ঘ রাত পার করতে নাচে গানে নিজেদের উজ্জীবিত রাখছেন নেতাকর্মীরা।

রাতে পূর্বাচলের ৩০০ ফিট সড়কে সরজমিন দেখা যায়, সাজানো ট্রাকের ওপরে ঢোল, তবলা ও হারমনিয়াম নিয়ে গান গেয়ে নাচে মেতেছেন নেতাকর্মীরা। একইসঙ্গে স্লোগান দিয়েও নিজেদের উজ্জীবিত করে রাখছেন তারা।

এ সময় কেরানীগঞ্জ থেকে আসা আদম আলী বলেন, ‘আমাদের আজকে ঈদের চেয়েও বেশি খুশি লাগছে। গত ১৬-১৭ বছর আমরা কোথাও কথা বলতে পারিনি। হাট-বাজার, চায়ের দোকান কোথাও না। অন্য পক্ষের (আওয়ামী লীগ) কেউ আমাদের কথা বলতে দেয়নি। এখন আমাদের নেতা আসছেন, আমাদের আর কেউ আটকে রাখতে পারবে না।’

আরেক কর্মী ইব্রাহিম বলেন, ‘মনে আনন্দ লাগছে। আমাদের নেতা আসছেন। এতদিন টিভিতে তার কথা শুনতাম, আজকে সরাসরি শুনতে পাবো। একটু ঠান্ডা লাগছিলো, কিন্তু গানের সঙ্গে তাল মিলিয়ে সেটা কমে গেছে।’

উল্লেখ্য, ২০০৮ সালে দেশত্যাগের পর এই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।

/এএজে/

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে মুন্সীগঞ্জ বার নির্বাচনে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

নাচে-গানে উজ্জীবিত নেতাকর্মীরা

আপডেট সময় : ০৪:৫১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫