ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

শত পর্বে ‘তেল ছাড়া পরোটা’

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:২১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

শত পর্বের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে মাছরাঙা টেলিভিশনের দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’। 

প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচার হচ্ছে নাটকটি। 

২৪ ডিসেম্বর, বুধবার প্রচার হবে এর ১০০তম পর্ব। কচি খন্দকারের রচনা ও পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, সালহা খানম নাদিয়া, মুসাফির সৈয়দ বাচ্চু, কচি খন্দকার, রোবেনা রেজা জুঁই, সুজাত শিমুল, অনিক, আব্দুল্লাহ রানা, মিলি বাসার প্রমুখ। 

ধারাবাহিকটির গল্প প্রসঙ্গে নির্মাতা-অভিনেতা কচি জানান এভাবে- সমাজে বসবাসকারী দুই ধরনের মানুষ। একদল বিশ্বাস করে উন্নতির জন্য তেল বা তোষামোদের বিকল্প নেই। অন্য দলটি তোষামোদবিমুখ, নীতির জায়গায় অটল থেকে লড়ে যায় প্রতিকূলতার সঙ্গে। এই দুই বিপরীত দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করে নাটকের দুটি পরিবার। একটি পরিবার একসময় তিলের খাজার ব্যবসা করত। এখন তারা রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষমতাবানদের তোষামোদ করে বিশাল ব্যবসা গড়ে তুলেছে। তাদের ব্যবসা সরিষার তেল, নারিকেল তেলের। এমনকি পেট্রোলের ব্যবসাও আছে। তাদের কোম্পানির নাম তিলের খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড।‘তেল ছাড়া পরোটা’র দুই নায়ক মারজুক ও বাচ্চু‘তেল ছাড়া পরোটা’র দুই নায়ক মারজুক ও বাচ্চু অন্যদিকে, রয়েছে আরেক পরিবার যারা সহজ-সরল জীবনযাপনে অভ্যস্ত। তোষামোদ নয়, তারা নিজেদের নীতিতেই বিশ্বাসী। এই দুই পরিবারের মধ্যকার সাংস্কৃতিক, নৈতিক ও সামাজিক সংঘাত নিয়েই এগিয়ে যায় ‘তেল ছাড়া পরোটার’ কাহিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের ১৩টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

শত পর্বে ‘তেল ছাড়া পরোটা’

আপডেট সময় : ১২:২১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫