ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

দুই দিনের মধ্যে মাঠপর্যায়ের নির্বাচনি প্রচার-কর্মপুঞ্জি প্রণয়নের নির্দেশ তথ্য উপদেষ্টার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪৯:৫০ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে প্রচার কার্যক্রমের কর্মপুঞ্জি (ওয়ার্ক ক্যালেন্ডার) আগামী দুই দিনের মধ্যেই প্রণয়নের নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এই কর্মপুঞ্জির সঙ্গে সমন্বয় করে নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলো তৃণমূল পর্যায়ে প্রচার এবং ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচি বাস্তবায়ন করবে। এতে সরকারি অর্থের সাশ্রয়ের পাশাপাশি সমন্বিত উদ্যোগে আরও কার্যকর ও ফলপ্রসূ প্রচার কর্মসূচি বাস্তবায়ন সম্ভব হবে।

সোমবার (২২ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় জেলা তথ্য অফিসারদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। জুম প্ল্যাটফর্মে ভার্চুয়ালি অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরি) মীর মোহাম্মদ আসলাম উদ্দিন জানান, সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী এবং সংস্কৃতি বিষয়ক সচিব মো. মফিদুল রহমান সংযুক্ত থেকে বক্তব্য দেন। তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা সভাটি সঞ্চালনা করেন।

সভায় সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলমান প্রচার কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, বর্তমানে যে গতিতে মাঠপর্যায়ে নির্বাচনি প্রচার কার্যক্রম পরিচালিত হচ্ছে, তা ধরে রেখে আরও বেগবান করতে হবে। গণভোটের ডেমোনস্ট্রেশন নিয়ে একটি লিফলেট প্রায় চূড়ান্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটি অনুসরণ করলে প্রচার কার্যক্রম আরও সমৃদ্ধ হবে। এ সময় তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ‘ভোটের গাড়ি’ কার্যক্রমের সঙ্গে জেলা তথ্য অফিস ও স্থানীয় প্রশাসনকে সম্পৃক্ত করার পরামর্শ দেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্বাচন সংক্রান্ত প্রচার কার্যক্রমের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের দপ্তরগুলো যুক্ত হতে পারে। সবাই সমন্বিতভাবে কাজ করলে নির্বাচনি প্রচারে আরও ভালো ফল পাওয়া সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।

সঞ্চালনাকালে তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গৃহীত প্রচার কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান, ৬৪ জেলা ও চারটি উপজেলা তথ্য অফিসের মাধ্যমে গণযোগাযোগ অধিদপ্তর নিবিড়ভাবে প্রচার কার্যক্রম পরিচালনা করছে। নির্বাচনি প্রচারে গণভোটকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে। প্রথমবার ভোট দেওয়া তরুণ ভোটার, নারী ভোটার এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে অঞ্চলভিত্তিক জনপ্রিয় সংগীত তৈরি ও প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ‘ভোটালাপ’ ও ‘টেন মিনিট ব্রিফ’ কর্মসূচির মাধ্যমে জনগণকে গণভোট বিষয়ে ব্যবহারিক ডেমোনস্ট্রেশন দেখানো হবে বলেও জানান তিনি।

অনলাইনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় দেশের ৬৮টি জেলা তথ্য অফিসের প্রধানরা অংশ নেন। এ ছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল, যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরি) মীর মোহাম্মদ আসলাম উদ্দিন, পরিচালক (প্রশাসন) সৈয়দ এ মু’মেন, পরিচালক (প্রচার) ডালিয়া ইয়াসমিন এবং উপপরিচালক কাজী শাম্মীনাজ আলম ও গাজী শরীফা ইয়াসমিন সভায় সংযুক্ত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের ঐতিহাসিক অভিষেক

দুই দিনের মধ্যে মাঠপর্যায়ের নির্বাচনি প্রচার-কর্মপুঞ্জি প্রণয়নের নির্দেশ তথ্য উপদেষ্টার

আপডেট সময় : ০৯:৪৯:৫০ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫