ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

আসাদুজ্জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৪২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কথিত পালিত পুত্র আসাদুজ্জামান, তার স্ত্রী ইসরাত জাহান এবং সহযোগী আক্তারুজ্জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (২২ ডিসেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই আদেশ দেন। 

দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজীর আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক নাছরুল্লাহ হোসাইন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। 

আদালতে জমা দেওয়া দুদকের আবেদনে বলা হয়, আসাদুজ্জামান ও তার সহযোগীদের বিরুদ্ধে ওবায়দুল কাদেরের প্রভাব খাটিয়ে চোরাচালান, হুন্ডি ব্যাবসা, শুল্ক ফাঁকিসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করে বিদেশে পাচারের অভিযোগের অনুসন্ধান চলছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আসাদুজ্জামান ও তার সহযোগীরা যেকোনও সময় দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন। 

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে একটি হত্যাকাণ্ডের মামলায় গত জানুয়ারি মাসে আসাদুজ্জামানকে পুলিশ গ্রেফতার করে। তার বিরুদ্ধে বর্তমানে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ মার্চ: টিভি পর্দায় ক্রিকেট-ফুটবলের ডাবল ধামাকা!

আসাদুজ্জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৭:৪২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫