ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্বে আহত পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

রাজধানীর কামরাঙ্গীরচরে তথাকথিত ‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্বে ছুরিকাঘাতে আহত স্কুল শিক্ষার্থী রুমান (১৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২২ ডিসেম্বর) ভোর ৫টায় রমনার ‘এ ওয়ান’ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। 

নিহত রুমান শরীয়তপুর জেলার জালাল উদ্দীনের ছেলে। সে পরিবারের সঙ্গে কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর ৭ নম্বর গলিতে থাকত। স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল রুমান। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দিক জানান, গত শুক্রবার (১৯ ডিসেম্বর) ‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্বের জেরে সাইফুল ইসলাম (১৬) নামে এক কিশোর রুমানকে ছুরিকাঘাত করে। গুরুতর আহতাবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

পুলিশ আরও জানায়, ঘটনার পরদিন (২০ ডিসেম্বর) অভিযুক্ত সাইফুল ইসলামকে গেন্ডারিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আদালতে দেওয়া স্বীকারোক্তিতে সাইফুল জানায়, রুমান তাকে ‘সিনিয়র’ হিসেবে সম্মান না করায় ক্ষুব্ধ হয়ে সে ছুরিকাঘাত করেছিল। এই ঘটনায় কামরাঙ্গীরচর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ মার্চ: টিভি পর্দায় ক্রিকেট-ফুটবলের ডাবল ধামাকা!

‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্বে আহত পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় : ০৫:৪০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫