রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৭২২টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
রবিবার (২১ ডিসেম্বর ) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়। ডিএমপি মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা গেছে, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২১টি বাস, একটি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৪৬টি সিএনজি ও ১০৭টি মোটরসাইকেলসহ মোট ২২৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৭টি বাস, ১১টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ৩৩টি মোটরসাইকেলসহ মোট ১২২টি মামলা হয়। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, একটি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ৪০টি সিএনজি ও ১০৯টি মোটরসাইকেলসহ মোট মামলা হয়েছে ২০৪টি। ট্রাফিক-মিরপুর বিভাগে ছয়টি বাস, তিনটি ট্রাক, চারটি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ৯৭ টি মোটরসাইকেলসহ মোট ১৬৩ টি মামলা হয়।
অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ২৬টি বাস, চারটি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৫২টি সিএনজি ও ২১০টি মোটরসাইকেলসহ মোট ৪৪৩টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৮টি বাস, ১০টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি ও ১৩৯টি মোটরসাইকেলসহ মোট মামলা হয়েছে ৩৪৬টি। ট্রাফিক-রমনা বিভাগে সাতটি বাস, ৫টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ২৫টি মোটরসাইকেলসহ মোট ৯৩টি মামলা হয়ে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৬টি বাস, সাতটি ট্রাক, একটি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৭৩টি মোটরসাইকেলসহ মোট ১২২টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ২৬২ টি গাড়ি ডাম্পিং ও ১০৮টি গাড়ি রেকার করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 





















