আবহমান বাংলা সংস্কৃতির ওপর আক্রমণের প্রতিবাদে গানে গানে সংহতি-সমাবেশের ডাক দিয়েছে ছায়ানট।
ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা জানান, ৮ পৌষ ১৪৩২ তথা ২৩ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার বিকাল ৪টায় ছায়ানট সংস্কৃতি-ভবনের সামনে এই সমাবেশ হবে।
এতে শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিকসহ সংস্কৃতিসেবী এবং প্রগতিশীল মানসের সকলকে যোগ দেবার জন্য ছায়ানট সবিনয় আমন্ত্রণ জানিয়েছে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে।
হামলার পর ছায়ানট ভবনের ভেতরের অবস্থা লিসা জানান, উক্ত সমাবেশে সকলে মিলে গাওয়া হবে মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম; ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি; চল চল চল ঊর্ধ্ব গগনে বাজে মাদল; ও আমার দেশের মাটি; যদি তোর ডাক শুনে কেউ না আসে; আমার মুক্তি আলোয় আলোয়; গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান; মানুষ ছেড়ে খ্যাপা রে তুই; মানুষ হ’মানুষ হ’; তীরহারা এই ঢেউয়ের সাগর; হিমালয় থেকে সুন্দরবন; আমার প্রতিবাদের ভাষা প্রভৃতি।
বলা দরকার, ১৮ ডিসেম্বর ২০২৫ গভীর রাতে একজোট অজ্ঞাতনামা ব্যক্তি রাজধানীর ছায়ানট সংস্কৃতি-ভবন আক্রমণ করে ছয়তলা ভবনের প্রায় প্রতিটি কক্ষের বিপুল ক্ষতিসাধন করে, লুটপাট চালায় এবং অগ্নিসংযোগ করে।
রিপোর্টারের নাম 

























