ঢাকা ০২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে হাদি হত্যার বিচার হবে: আইন উপদেষ্টা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:২০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে ঘোষণা দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

সোমবার (২২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এ ঘোষণা দেন তিনি।

আসিফ নজরুল বলেন, শরীফ ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২ এর ১০ ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে।

এর আগে, গত ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিজেল সংকট: কৃষক নয়, ঝুঁকিতে পড়েছে গোটা দেশ

সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে হাদি হত্যার বিচার হবে: আইন উপদেষ্টা

আপডেট সময় : ০৩:২০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫