ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

গাইতে গিয়ে হেনস্তার শিকার লগ্নজিতা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:১৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

গান পরিবেশন করতে গিয়ে মঞ্চেই হেনস্তার শিকার হয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী লগ্নজিতা। অভিযোগ, এক দর্শক সরাসরি মঞ্চে উঠে তাকে মারধরের চেষ্টা করেন! তাই নয়, অশ্রাব্য ভাষায় কটূক্তিও করেন। 

ঘটনার পর পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানায় অভিযোগ দায়ের করেছেন লগ্নজিতা। থানার ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) মিতুন কুমার দে জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তকে এরমধ্যে গ্রেফতার করা হয়েছে।লগ্নজিতা চক্রবর্তীলগ্নজিতা চক্রবর্তী ২০ ডিসেম্বর, শনিবার ভগবানপুরের সাউথ পয়েন্ট পাবলিক স্কুলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করতে যান লগ্নজিতা। শিল্পীর ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানের শুরুতে কোনও ধরনের বিশৃঙ্খলা ছিল না। সন্ধ্যা ৭টায় অনুষ্ঠান শুরু হয় এবং প্রথম ৪৫ মিনিট ভালোই চলে। প্রথম তিনটি গান শেষে তাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনাও দেওয়া হয়।

এরপর গানের তালিকার সপ্তম গান শেষ করে অষ্টম গানে যাওয়ার আগে তিনি দর্শকদের সঙ্গে কথা বলছিলেন। ঠিক সেই সময়ই অবিশ্বাস্য ঘটনাটি ঘটে।লগ্নজিতা চক্রবর্তীলগ্নজিতা চক্রবর্তী গায়িকার অভিযোগ, তিনি ‘দেবী চৌধুরাণী’ ছবির জনপ্রিয় গান ‘জাগো মা’ পরিবেশন করেছিলেন। গান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই দর্শক সারি থেকে মল্লিক নামের এক ব্যক্তি মঞ্চে উঠে আসেন এবং তাকে আক্রমণ করার চেষ্টা করেন। উপস্থিত অন্যরা দ্রুত ওই ব্যক্তিকে ধরে ফেলে মঞ্চ থেকে নামিয়ে নিয়ে যান।

এক লিখিত বিবৃতিতে লগ্নজিতা চক্রবর্তী জানান, অভিযুক্ত ব্যক্তি তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকেন এবং চিৎকার করে বলেন, ‘অনেক জাগো মা হয়েছে, এবার একটু সেকুলার গা।’

পুরো ঘটনায় লগ্নজিতা চক্রবর্তী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।লগ্নজিতা চক্রবর্তীলগ্নজিতা চক্রবর্তী

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের ১৩টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

গাইতে গিয়ে হেনস্তার শিকার লগ্নজিতা

আপডেট সময় : ০৫:১৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫