ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

রাজধানীতে বাস-ট্রাকের রেষারেষিতে শিশুর মৃত্যু, আহত ৩

রাজধানীর উত্তরায় ট্রাকের ধাক্কায় সোহান (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও এক শিশুসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উত্তরা পূর্ব থানাধীন বিএনএস সেন্টারের বিপরীত পাশে ফ্লাইওভারের ঢালে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সোহান বাগেরহাট সদর উপজেলার পোলঘাট গ্রামের রনক হাসানের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে ছিল ছোট।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে উত্তরা ফ্লাইওভারের ঢালে সড়কের পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন সোহানসহ তার পরিবারের সদস্যরা। এ সময় একটি দ্রুতগতির বাস ও ট্রাক একে অপরের সঙ্গে পাল্লা দেওয়ার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। এতে সোহান, তার বড়ো ভাই রোহান (১৩), মা তহুরুন নেসা (৪০) ও নানি আবেজান বেগম (৬৫) রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে রোহান ও নানি আবেজান বেগমকে জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে, আশঙ্কাজনক অবস্থায় সোহান ও তার মা তহুরুন নেসাকে বেলা ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক সোহানকে মৃত ঘোষণা করেন। তার মা বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে আটক করেছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট উত্তরা পূর্ব থানায় জানানো হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় সন্ত্রাসীদের লক্ষ্যভ্রষ্ট গুলিতে রিকশাচালক আহত, তদন্তে পুলিশ

রাজধানীতে বাস-ট্রাকের রেষারেষিতে শিশুর মৃত্যু, আহত ৩

আপডেট সময় : ০৫:৩০:৪১ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫