রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২০ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— মো. ইসলাম মিয়া (২৭), নওরিন আক্তার ওরফে বৃষ্টি, মো. মিজান (৩৮), মো. রায়হান (২৩), মো. রবিন (২৩), মো. ওমর ফারুক (৩৪), মো. মোবারক হোসেন (২৮), মো. আরিফ (৩৫), রাকিবুল হাসান (১৯), মো. সোহাগ (২২) ও মো. সাদ্দাম (২৮)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ ডিসেম্বর) উত্তরা পশ্চিম থানা পুলিশ থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও মাদক মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১১ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠায়।
রিপোর্টারের নাম 

























