ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৫২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাজারো জনতার অংশগ্রহণে হাদির জানাজা শুরু হয়।

জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য এবং বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ স্থানীয় নেতারা অংশ নেন।

জানাজা শেষে ওসমান হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়ার কথা রয়েছে। সেখানেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ।

এদিকে ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে সংসদ ভবন ও এর আশপাশের সড়কে মোতায়েন করা হয় সেনাবাহিনী, বিজিবিসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় পুলিশ। কঠোর নিরাপত্তার চাদরে বেস্টিত সংসদ ভবন এলাকা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আজকের টিভিতে যেসব ফুটবল ম্যাচ উপভোগ করতে পারবেন

ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৫২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫