ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

হাদির জানাজা: নিরাপত্তায় ৮৭০ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজাকে ‌কেন্দ্র ক‌রে নিরাপত্তা নিশ্চিতে সংসদ ভবন এলাকায় ৮৭০ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এ তথ্য জা‌নি‌য়ে‌ছেন।

‌তিনি বলেন, শরীফ ওসমান হাদির জানাজা উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে ৮৭০ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। প্রথমে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। শুক্রবার সন্ধ্যায় তার মর‌দেহ দেশে আনা হয়।

আজ বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে তাকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় সন্ত্রাসীদের লক্ষ্যভ্রষ্ট গুলিতে রিকশাচালক আহত, তদন্তে পুলিশ

হাদির জানাজা: নিরাপত্তায় ৮৭০ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

আপডেট সময় : ০১:৩৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫