ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে শনিবার (২০ ডিসেম্বর) বেলা পৌ‌নে ২১টার দিকে ময়নাতদন্ত সম্পন্ন হয়।

এর আগে সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে হাদির মরদেহ অ্যাম্বুলেন্স কঠোর নিরাপত্তায় সোহরাওয়ার্দী হাসপাতা‌লে নেওয়া হয়। নিরাপত্তার দা‌য়ি‌ত্বে নি‌য়ো‌জিত র‌য়ে‌ছে আনসার, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। 
হাসপাতাল সূত্রে জানা গে‌ছে, ওসমান হাদির ময়নাতদন্ত ১১টা ৪০ মিনিটের দিকে শেষ হয়েছে। এখন সেখান থেকে মরদেহ বের করার প্রস্তুতি চলছে।

জানা গেছে, সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মরদেহটি আবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে ফিরিয়ে নেওয়া হবে। সেখানে মরদেহের গোসল শেষে জানাজার জন্য নেওয়া হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।
এদি‌কে ওসমান হাদিকে শেষ বিদায় দিতে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের আশপাশে জড়ো হয়েছেন অনেক মানুষ। তারা ওসমান হাদির জানাজায় অংশ নেবেন।

গাজীপুরের টঙ্গী সরকারি কলেজের শিক্ষার্থী ফাহাদ হোসাইন বলেন, হাদি এত দিন আমার ভেতরে বেঁচে ছিল। তার শিক্ষা, দীক্ষা, সততা ও পারিবারিক সুনাম—সবই ছিল। এত দিন মনে হতো, আমি যে কথাগুলো বলতে চাই, কিন্তু বলতে পারছিলাম না, হাদি তাই বলতো। কিন্তু এখন আর সে বলছে না। সবচেয়ে খারাপ লাগে এটাই।
শরীফ ওসমান হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সিঙ্গাপুর থেকে দেশে আনা হয়। আজ বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে তাকে।
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে ওসমান হাদি মারা যান। তার মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। প্রথমে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় সন্ত্রাসীদের লক্ষ্যভ্রষ্ট গুলিতে রিকশাচালক আহত, তদন্তে পুলিশ

হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন

আপডেট সময় : ০১:১৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫