ঢাকা ১১:৩১ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

ভুয়া তথ্য, গুজব ও বিভ্রান্তি প্রতিরোধে এনসিএসএ’র বিশেষ সেল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

ভুয়া তথ্য, বিভ্রান্তিকর কনটেন্ট ও গুজব প্রতিরোধে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত একটি বিশেষ সেল গঠন করেছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ)। এই সেল সার্বক্ষণিকভাবে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ, তথ্য যাচাই-বাছাই এবং সত্যতা নিশ্চিতকরণের কাজ করছে।

এ লক্ষ্যে এনসিএসএ প্রধান উপদেষ্টার প্রেস উইং, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে কোনও তথ্য বা কনটেন্ট শেয়ার করার আগে অবশ্যই এর উৎস যাচাই করার পাশাপাশি সন্দেহজনক, উসকানিমূলক বা দেশবিরোধী কনটেন্ট নজরে এলে তাৎক্ষণিকভাবে এনসিএসএ-কে অবহিত করার জন্য জনসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।

দেশের সাইবার স্পেসকে নিরাপদ রাখা সবার দায়িত্ব উল্লেখ করে এনসিএসএ জানিয়েছে, দেশবিরোধী চক্রের ফাঁদে পড়ে ভুল বা ভুয়া তথ্য, ফটো কার্ড ও ভিডিও প্রচার থেকে বিরত থাকতে হবে। একইসঙ্গে অন্যদেরও সচেতন করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সাইবার অপরাধ প্রতিরোধে জনগণের দ্রুত সহায়তার জন্য এনসিএসএ’র ২৪/৭ হেলপলাইন সেবা চালু রয়েছে। নাগরিকদের কাছ থেকে বিভিন্ন অভিযোগ গ্রহণের জন্য নিচের ই-মেইল ঠিকানাগুলো ব্যবহার করা যাবে—

report_misinfo@ncsa.gov.bd (জাতীয়, ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে গুজব, misinformation/disinformation সংক্রান্ত অভিযোগ বা অফিশিয়াল যোগাযোগ)

report_harassment@ncsa.gov.bd (ফেইক প্রোফাইল, ছবি, অডিও-ভিডিও, অশ্লীল বা ক্ষতিকর কনটেন্টের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হয়রানি বা প্রতারণা সংক্রান্ত অভিযোগ)

 report_cii@ncsa.gov.bd (গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো–CII প্রতিষ্ঠানসমূহের সাইবার হামলা সংক্রান্ত অভিযোগ)

 notify@ncsa.gov.bd (সব বিষয়ে দাফতরিক যোগাযোগ বা অভিযোগ)

report_betting@ncsa.gov.bd (অনলাইন জুয়া সংক্রান্ত অভিযোগ)

হেলপলাইন: +880241024060

এনসিএসএ জানিয়েছে, নাগরিকদের সহযোগিতার মাধ্যমে দেশের ডিজিটাল পরিসরকে নিরাপদ ও দায়িত্বশীলভাবে ব্যবহার নিশ্চিত করা সম্ভব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুই মিত্র দেশের নেতৃত্বের পতনেও চীন কেন নীরব দর্শক?

ভুয়া তথ্য, গুজব ও বিভ্রান্তি প্রতিরোধে এনসিএসএ’র বিশেষ সেল

আপডেট সময় : ০৫:৪৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫