ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর পর বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে রাজধানীর কাওরান বাজারে প্রথম আলোর ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এই হামলার পরে ধ্বংসস্তূপে পরিণত হয় এই পত্রিকাটির কার্যালয়। এরই প্রেক্ষিতে এই পত্রিকার ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকাল পৌনে পাঁচটার দিকে প্রথম আলোর ভবন পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনের সময় পুলিশের ডিএমপি কমিশনার ক্ষতিগ্রস্ত ভবনের আশেপাশে ঘুরর দেখেন৷ এসময় তিনি দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের থেকে ঘটনার বিস্তারিত বর্ণনা শোনেন এবং সর্বোচ্চ সচেষ্ট থাকার পরামর্শ দেন।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি। গুরুতর অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে একটি অপারেশন শেষে তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। পরে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রিপোর্টারের নাম 






















