ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

হামলার পরে ছায়ানটের কার্যক্রম স্থগিত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৩১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান ছায়ানট কর্তৃপক্ষ ক্লাসসহ সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ছায়ানটের সব শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম বন্ধ থাকবে।

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে একদল মানুষ ভবনের ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ভবনের বিভিন্ন তলায় থাকা বাদ্যযন্ত্র, আসবাবপত্র ও অফিসিয়াল নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়। কিছু কক্ষে আগুন দেওয়া হয়। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরেজমিন দেখা যায়, ছয়তলা ভবনের নিচতলায় আগুনের চিহ্ন রয়ে গেছে। তবলা, হারমোনিয়াম, চেয়ার ও অন্যান্য সরঞ্জাম ভাঙাচোরা অবস্থায় রয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ চিত্রকর্ম ও নথিপত্রও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের বাইরে আগুন দেওয়ার জিনিসপত্রও পড়ে আছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফৌজদারি অপরাধের দণ্ড নির্ধারণে নতুন আইন প্রণয়নের উদ্যোগ

হামলার পরে ছায়ানটের কার্যক্রম স্থগিত

আপডেট সময় : ০৩:৩১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫