সংগীত দুনিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। ক্যারিয়ারে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। গানের সঙ্গেই করছেন বসবাস। এবার শ্রোতা-দর্শকদের মাতাতে ভিন্ন ধাঁচের গান প্রকাশ করলেন তিনি। গানটির শিরোনাম ‘এই ব্যথা’।
‘এই ব্যথা কি তোমার অনুগত/চাইলেই রোদে এসে পেতে দেয় গা/এই ব্যথা কি দিনান্তে কোনও হাওয়া/স্বপ্নের মতো সারা রাত্রি জেগে থাকা’- এমন কাব্যমালায় সাজানো গানটি লিখেছেন মাহি ফ্লোরা। গানটির সুর করেছেন এহসান রাহি ও সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। গানটির ব্যতিক্রমী ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
সম্প্রতি ধ্রুব মিউজিক স্টেশনে গানটির প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। শিল্পীকে শুভাশিষ জানাতে উপস্থিত ছিলেন তরুণ মুন্সী, জুয়েল মোর্শেদ, লুৎফর হাসান, কিশোর দাসসহ অনেকেই।
ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ বলেন, ‘‘বাপ্পা দার ‘এই ব্যথা’ প্রকাশ করতে পেরে ধ্রুব মিউজিক স্টেশন আনন্দিত। আমি আশা করছি গানটি শ্রোতাদের অনেক ভালো লাগবে।’’
প্রকাশনা অনুষ্ঠানে সংশ্লিষ্টরা ডিএমএস জানায়, ১৮ ডিসেম্বর তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয় ‘এই ব্যথা’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে দেশি ও আন্তর্জাতিক সব মিউজিক প্ল্যাটফর্মে।
রিপোর্টারের নাম 

























