ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

হাদির মৃত্যুতে যুক্তরাষ্ট্র দূতাবাসের শোক প্রকাশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:২৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

শুক্রবার এক শোকবার্তায় দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্ম হয়ে হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।

এর আগে, বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে (এসজিএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।

১২ ডিসেম্বর দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোডে শরিফ ওসমান হাদিকে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা গুলি করে। গুরুতর আহত অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে একটি অপারেশন শেষে তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফৌজদারি অপরাধের দণ্ড নির্ধারণে নতুন আইন প্রণয়নের উদ্যোগ

হাদির মৃত্যুতে যুক্তরাষ্ট্র দূতাবাসের শোক প্রকাশ

আপডেট সময় : ০২:২৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫