ঢাকা ১১:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

ধানমন্ডি ৩২ নম্বরে আবারও ভাঙচুর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৩৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর উত্তাল হয়ে উঠেছে রাজধানী। এর জেরে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবনে আবারও অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে একদল বিক্ষোভকারী।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, উত্তেজিত জনতা ক্ষতিগ্রস্ত ভবনটির অবশিষ্ট অংশ হাতুড়ি দিয়ে ভাঙছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতেই একদল যুবক বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। আজ সকালে শাহবাগ থেকে আসা একটি বড় মিছিল সেখানে যোগ দিলে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা গুলি করে। গুরুতর আহত অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে একটি অপারেশন শেষে তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্দীকে ব্রিজের রেলিংয়ে ঠেকিয়ে গুলি করে হত্যার চাঞ্চল্যকর তথ্য দিলেন অবসরপ্রাপ্ত মেজর

ধানমন্ডি ৩২ নম্বরে আবারও ভাঙচুর

আপডেট সময় : ১২:৩৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫